ঢাকা, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনাফা বেড়েছে স্যালভো কেমিক্যাল ও সিলকো ফার্মার

মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের।

প্রতিষ্ঠান দুটির ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। প্রতিবেদনটি মঙ্গলবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

 

ডিএসইর তথ্য মতে, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ১২ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এক টাকা ২ পয়সা ইপিএস বেড়েছে।

সবমিলে ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৯ পয়সা।

অপর কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৩ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩২ পয়সা। অর্থাৎ এক পয়সা ইপিএস বেড়েছে কোম্পানিটির।

সবমিলে ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৮০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৭ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯৮ পয়সা।