ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদ-এর চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, নিষ্ঠুর ও হৃদয়বিদারক এ হত্যাকাণ্ড পুরো দেশবাসীকে মর্মাহত করেছে। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সমাজে শিশু ও নারী নির্যাতন এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রামিসার মতো নিষ্পাপ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয় ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠবে। তাই এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তি কার্যকর করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ খোরশেদ আলম আরও বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে তিনি সকল রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।