ঢাকা, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআই’র জেনারেল বডির মেম্বার এমারত হোসেন সোহাগের মৃত্যুতে বুলুর শোক

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার , বিশিষ্ট সাংবাদিক ও গনমাধ্যম ব্যক্তিত্ব মোঃ এমারত হোসেন সোহাগ মারা গেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) দুপুর ২টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু বলেন, এমারত হোসেন সোহাগের অবদান ব্যবসায়ীরা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বুলু আরোও বলেন, এমারত হোসেন সোহাগ টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সাংবাদিকতা করেছেন এবং দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি দৈনিক ঢাকা ডায়লগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সাপ্তাহিক ঢাকা মিডিয়া পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি বহু জনপ্রিয় অনুষ্ঠানের নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা