নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার হাজী ওসমান গনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু বলেন- গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ হাজী ওসমান গনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিতেছি। তিনি একজন অমায়িক এবং সদালাপী মানুষ ছিলেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আমিন।