ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন৷ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের চৌধুরী বাড়ির সন্তান রুহুল কিস্ত চৌধুরী।সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।ঘোষিত কমিটিতে সভাপতি করা হয় মোঃ তারেক মিয়াকে এবং সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম। ১০ সদস্যের ঘোষিত কমিটির অন্যরা হলেনসিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম। সহ-সভাপতি কাজী মেজবা, মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী।যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত, চয়নিকা দেবনাথ,সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া, প্রচার সম্পাদক মুহিত মিয়া।কেন্দ্রীয় ছাত্রদল আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।