ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল‍্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনাকালে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতিমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন; যারা গণভোটের রায় মানেনা, বিদ‍্যুৎ ও গ‍্যাসের দাম বাড়াবেনা বলে ওয়াদার বরখেলাফ করে দাম বাড়ায়, দলীয়করণ করবেনা বলে ব‍্যাপকহারে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদেরকে বিশ্বাস করবে!

তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে ক্ষোভে মানুষ অশ্লীল গালি গালাজ করতেও দ্বিধা করছেনা। মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি দুটোই পরিহার করার আহ্বান জানান।

এসময় এবি পার্টির অন‍্যান‍্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম খালিদ, আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লা টুটুল, শ‍্যাড কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল হালিম খোকন সহ আরো অনেকে ।