ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহজাহান সিরাজ সবুজ গুরুতর অসুস্থ

বৃহস্পতিবার ( ২৫ জুন) বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান জানান, বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান সিরাজ সবুজ গুরুতর অসুস্থ। তিনি কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলুরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ওবায়দুর রহমান মৃধা বলেন, আমরা শাহজাহান সিরাজ সবুজ-এর সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করছি। পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন।