ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

পুকুরে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে

নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। এক পর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

চান মোল্লা আরও বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কান্তা দাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তারা মারা গেছে।