ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

বুলবুল আহমেদের সব অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর

আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক বুলবুল আহমেদের জন্মদিন। এ উপলক্ষে গতকাল তার শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে হস্তান্তর করেছেন তার স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তার অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুলবুল আহমেদের জন্মদিনে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। তাই চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখার জন্য ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।