ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদ আমিরুল হক চিটাগাং চেম্বারের সভাপতি নির্বাচিত

শতাধিক বছরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের সংগঠন প্রাইম চেম্বার হিসেবে খ্যাত দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের একদিন পর আজ ২৫ মে সোমবার দুপুরে চেম্বারের প্রেসিডিয়ামের শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত চিটাগং চেম্বার সভাপতি হয়েছেন মোহাম্মদ আমিরুল হক। তাছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।
মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তাছাড়া বাংলাদেশ সিমেন্ট শিল্পোদ্যোক্তা সংগঠন এবং এলপিজি আমদানি ও ব্যবসায়ী সংগঠনেরও তিনি শীর্ষ নেতা এবং সাবেক বাংলাদেশ চেম্বার ফেডারেশন নেতা।

টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে আমিরুল হককে সভাপতি পদে চূড়ান্ত করা হয়। সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।সহ-সভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান।

আজ সোমবার ২৫ মে দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।