ঢাকা, রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ সিডের কিউআইওতে আবেদন শুরু

কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন শুরু হয়েছে। ছোট মূলধনী কোম্পানির কিউআইওতে আবেদন শুরু হয়েছে রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায়, চলবে বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত।

এসএমই খাতের কোম্পানিটিকে ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু ১১ কোটি ৬০ টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে।

 

 

 

পুঁজিবাজার থেকে কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড। এসএমই প্লাটফর্মে লেনদেনের দিন থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।