ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদকঃ দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিআইয়ের জেনারেল বডির মেম্বার মোহাম্মদ খোরশেদ আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে শুভেচ্ছা জানান মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি বলেন, নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।নতুন বছরে নব উদ্যোমে আগামীর পথে চলার আশাবাদ ব্যক্ত করে খোরশেদ আলম আরো বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।