মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার বলেন, বিশ্ব মানবতা আজ ভূলণ্ডিত। কয়েক দশক ধরে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাঁজা উপত্যকা অবরোধ করে রেখেছে। সেখানে খাদ্যের অভাবে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অথচ বিশ্ব বিবেক দেখেও না দেখার ভান করছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রত্যেককে এর জবাবদিহি করতে হবে। আমেরিকার আশ্রয়-প্রশ্রয়ে লালিত পালিত হয়ে গোটা মধ্যপ্রাচ্যে দখলদার ইজরায়েলি বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ মধ্যপ্রাচ্যের নেতারা আমেরিকার গোলাম হয়ে ইজরাইলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিরবে হজম করছে। মুসলমানদের পবিত্র প্রথম কাবা আল আকসা মসজিদ দীর্ঘদিন ধরে দখলদার ইসরাইলি বাহিনী কব্জা করে রেখেছে। সেখানে মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানুষরা যখন না খেয়ে মারা যাচ্ছে, সারা পৃথিবীর একদল মানবাধিকার কর্মী সমুত প্রটিলার মাধ্যমে গাঁজা উপত্যকায় ত্রাণ সরবরাহে এগিয়ে আসলে দখলদার ইসরাইলি বাহিনী তাদেরকে বন্দী করে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি করছি ও দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।