ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআই’র সাবেক মহাসচিব মাহফুজুল হকের মৃত্যুতে খোরশেদ আলমের শোক

এফবিসিসিআই-এর সাবেক মহাসচিব মাহফুজুল হক (১২ আগস্ট) রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার পরিষদ। শোকবার্তায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মাহফুজুল হকের অবদান ব্যবসায়ীরা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।