ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসও হিসেবে লাইসেন্স পেলো ওয়ালেটমিক্স

পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে ওয়ালেটমিক্স লিমিটেডকে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংক, মােবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রােভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া এর আগে অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে ২০২০ সালের ৬ মার্চ ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনো ধরনের সেবা না দেওয়ার জন্য বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংক মোট ৮টি প্রতিষ্ঠানকে পিএসপি ও পিএসও লাইসেন্স দিয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ১৬টি ব্যাংক ই-ওয়ালেট সেবা দিয়ে যাচ্ছে।