ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২০.৬১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৭টির বা ২৩.১৪ শতাংশের, শেয়ারদর কমেছে ২৫৪টির বা ৬৭.৭৫ শতাংশের এবং ৩৫টির বা ৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।