ঢাকা, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনে লেনদেনেও ধস

সপ্তাহের ২য় কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই ইনডেক্স ৮৯.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৯৭.২৭ পয়েন্টে। সূচকের পাশাপাশি ডিএসই তে আজ লেনদেনও ধস নেমেছে।

এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার। যা গতকালের চেয়ে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেনকৃত ৩৭৪ টি প্রতিষ্ঠান ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩ টির, কমেছে ৩২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টি কোম্পানির শেয়ারদর।

অপর শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার।