ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ-সাউথ ও নোয়াখালী জোনের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল বারী ইমামী ও মো. ইয়াকুব আলী সম্মেলনে বক্তব্য দেন।

 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

ব্যাংকের চট্টগ্রাম নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তারা এ সম্মেলন যুক্ত হন।

বৃহস্পতিবার (১০ জুন) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।