ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগলে রেখো না আঁধার – অভ্র ওয়াসিম

নির্ঝরের স্বপ্ন যদি ভাঙে
চরণ দুটি বাড়িয়ে রেখো
হৈমন্তী শিশির শুকায়ে রোদে
কাশফুল ছোঁয়া বুঝবে অনিমেষ।
স্বর্ণলতা পায়ে শিউলিমালা পড়িয়ে
মনের কর্ণে হৃদয়ের গান শুনে
বুঝবে তুমি সবুজ ধানের দোলা
কতো না রঙিন একটু ভালোবাসা।
ছুঁয়ে যদি যায় যাক না
আগলে রেখো না আঁধার
আলোর গুঞ্জন শুনতে শুনতে
বুক ভরা অনুভব হিমেল বাতাস।