ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরেও ফেলানী হত্যার কাঙ্ক্ষিত বিচার পায়নি পরিবার-মোহাম্মদ খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক: ফেলানী হত্যার দেড় দশক ও ভারতের অব্যাহত সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার পরিষদের আহ্বান।
​আজ ৭ জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত দিন। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ-এর খুনিরা কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আজ ১৫ বছর পেরিয়ে গেলেও সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার হয়নি। এই বিচারহীনতা এবং ভারতের অব্যাহত সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন: ​”কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ কোনো সাধারণ ছবি নয়, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্বের ক্ষত। ১৫ বছর ধরে ভারতের আদালত বিচারের নামে যে টালবাহানা করছে, তা বাংলাদেশের প্রতিটি নাগরিকের আত্মমর্যাদায় আঘাত। ভারত মুখে বন্ধুত্বের বুলি আওড়ালেও সীমান্তে তাদের রাইফেল সবসময় নিরস্ত্র বাংলাদেশিদের বুক লক্ষ্য করে উঁচিয়ে রাখা হয়।”