ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের মাঝে বীজ-সার ও কৃষি যন্ত্র বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার ও কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি এ কর্মসূচির উদ্বোধন করেন।

ওই উপজেলায় ৬ হাজার ৩ শত ১০ জন কৃষককে এই কর্মসূচীর আওতায় বীজ-সার ও কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

বীজ-সার ও কৃষি যন্ত্র বিতরণ উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সামিউল আমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও কৃষি কর্মকর্তা ওমর ফারুক বক্তব্য রাখেন।