বিকল্পধারা বাংলাদেশ দিনাজপুর জেলার সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলাম covid-19 ভ্যাকসিন গ্রহণ করে তিনি বলেন, কিছু তো টেরই পাইলাম না। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হতো, তাও হয়নি।
এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।
আশরাফুল ইসলাম আরো বলেন, আপনারা সবাই ভ্যাকসিন নেন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন।