ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের আবুধাবি-ঢাকা ফ্লাইটের সময় পরিবর্তন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি-ঢাকা রুটের নির্ধারিত শুক্রবারের ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে।

বিমানের আবুধাবি অফিসের সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০২৮ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে এই ফ্লাইটটি সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ফ্লাইটটি শনিবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। বিমানের আবুধাবি অফিস যাত্রীদের এই নিদের্শনা মেনে শনিবার বিমানবন্দরে আসার অনুরোধ করেছে।