বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬নং আসামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় বুলু বলেন, শওকত আলী ছিলেন নিরলোভ, পরোপকারী ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে এবং মানবতার কল্যাণে আজীবন কাজ করছেন। বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।