ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অব:) শওকত আলীর মৃত্যুতে শরীয়তপুর ফাউন্ডেশনের শোক ।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬নং আসামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো: বাচ্চু বেপারী  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় বাচ্চু বেপারী  বলেন, শওকত আলী ছিলেন নিরলোভ, পরোপকারী ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে এবং মানবতার কল্যাণে আজীবন কাজ করছেন। বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।