ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুমি মায়া- অভ্র ওয়াসিম

কী অস্তির তুমি
কী চঞ্চল তুমি
কত শিহরণ
কত ভালোবাসা
কত রঙিন তুমি
কত আবেগী তুমি
কত সুরেলা তুমি
কত স্নিগ্ধ তুমি
তুমি জোছনার রং
তুমি অজর যৌবন
তুমি অঝর বৃষ্টি
তুমি শিশির ফোঁটা
তুমি মায়া
তুমি জামিনী
তুমি অধরা সুর
তুমি কামময় সুধা
তুমি চোখ জুড়ানো সুখ
তুমি এলোকেশী
তুমি রাতের বাসর।