ঢাকা, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করায় টাইগারদের অভিনন্দন ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশের।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক আমিনুল ইসলাম বুলু । এক অভিনন্দন বার্তায় অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
বুলু আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এ জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ঘরে তুললো বংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পায় টাইগাররা।