ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মা-বোনকে হারালেন ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা ও বোন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ১৪ দিনের ব্যবধানে প্রথমে মা পরে বোনকে হারালেন তিনি।

এরমধ্যে গত ২৩ এপ্রিল মাকে হারান কৃষ্ণমূর্তি। এরপর গত বুধবার করোনা আক্রান্ত হয়ে মারা গেঝেন কৃষ্ণমূর্তির বড় বোন বাৎসলা শিবকুমার।

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ২৪৫ কিলোমিটার দূরের চিকমাগালুর শহরের এক হাসপাতালে মারা গেছেন বাৎসলা। করোনায় বাৎসলার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় আর বাঁচানো যায়নি।

ভারতের নারী দলের হয়ে ৪৮টি ওয়ানডে ও ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কৃষ্ণমূর্তি বেদা। এর মধ্যে ব্যাট হাতে সংগ্রহ করেছেন যথাক্রমে ৮২৯ ও ৮৭৫ রান। এ ছাড়া দুই ফরম্যাট মিলিয়ে ১০টি হাফসেঞ্চুরি করেন কৃষ্ণমূর্তি। ওয়ানডে ক্রিকেটে ৩টি উইকেটও নিয়েছেন ২৮ বছর বয়সী এই নারী ক্রিকেটার।