ঢাকা, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে হুইপ সামশুল হক চৌধুরীকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী পরিবার কাতার। স্থানীয় সময় সোমবার ১৯ ডিসেম্বর রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজেস্টিক হোটেলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন আতিকুল মাওলা মিঠু। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য নাজমুন করিম চৌধুরী শারুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।