ঢাকা, শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশ

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক আমিনুল ইসলাম বুলু ।

বুলু আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এ জয়ের ধারা আগামীতে ও অব্যাহত থাকবে। ভারতের হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। অবিশ্বাস্য এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।