ফেডারেশন কাপ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে ইমরুল হাসান একটি টেলিভিশনে সাক্ষাতকারে বাফুফের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘বাফুফে একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই বারবার সূচি ও ফরম্যাট পরিবর্তন করেছে। শুধু ফেডারেশন কাপে নয়, সদস্য সমাপ্ত স্বাধীনতা কাপেও একই ঘটনা ঘটিয়েছে বাফুফে।’
উল্লেখ্য যে, শনিবার শুরু হয়েছে ফেডারেশন কাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের খেলা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। কিন্তু বসুন্ধরা মাঠেই যায়নি। সন্ধ্যায় আবাহনীর বিপক্ষে ম্যাচে খেলতে যায়নি উত্তর বারিধারা। ফলে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি।
দুই ক্লাবের মাঠে অনুপস্থিত থাকার বিষয়ে ব্যবস্থা নেবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এর সঙ্গে ইমরুল হাসানকে শো-কজ করার কোনো সম্পর্ক নেই। তাকে শো-কজ করা হয়েছে বাফুফে সহ-সভাপতি হয়ে বাফুফের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে।