গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২–এ উচ্ছেদ অভিযান ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন দোকানিরা। এজন্য পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান এখনো শুরু করতে পারেননি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ অবস্থা চলছিল।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করতে যান।
এদিকে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা ‘অভিযান বন্ধ কর’ স্লোগান দেন।
বিস্তারিত আসছে…