মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন হয়েছে। প্রথম ম্যাচে বিশ্রামে থাকা বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরিয়েছে পাকিস্তান। এবার বিশ্রাম পেয়েছেন প্রথম ম্যাচের ম্যান অব দা ম্যাচ হাসান আলি।
পাকিস্তান একাদশ- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।
অন্যদিকে প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। হতাশাজনক অভিষেকের পর আরেকটি সুযোগ পাচ্ছেন ওপেনার সাইফ হাসান। প্রথম ম্যাচে যাকে বোলিং না করানো নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে, সেই আমিনুল ইসলাম বিপ্লবও আছেন আরও একবার।
বাংলাদেশ একাদশ- সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।