ঢাকা, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল ফাইনালে পুলিশ ও আনসার

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ) ২০২০-এর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।

রবিবার তারা নিজ নিজ খেলায় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে উঠে।

আগমী বুধবার বেলা সাড়ে ১১টায় দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫১-২৯ গোলে বান্দরবান ডিএসএকে হারায়। বিজয়ীদের পক্ষে সর্বোচ্চ ১১ গোল করেন রবিউল।

বিকালে একই স্থানে টিম হ্যান্ডবল ঢাকাকে ৩৭-২৬ গোলে হারায় পুলিশ হ্যান্ডবল ক্লাব। পুলিশের হয়ে সোহাগ ১২টি গোল করেন।