ঢাকা, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি নামে সংগঠনের নাম অবৈধভাবে ব্যবহার করায় প্রতিবাদ

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু বলেন – জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির নামে প্রায় এক যুগ ধরে সামাজিক/সাংস্কৃতিক/স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে আসছি। আজকে জানতে পেরেছি যে, জাতীয় প্রেসক্লাবের সামনে অন্য একটি সংগঠন আমাদের সংগঠনের একই/সদৃশ নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর। এ ধরনের কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং আমাদের সংগঠনের সুনাম ও কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে উক্ত নাম ব্যবহার বন্ধ করার জন্য অনুরোধ করছি। অন্যথায়, সংগঠনের স্বার্থ রক্ষার্থে আমরা প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।