ঢাকা, রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি জানিয়েছেন তাদের সেনারা নতুন পদ্ধতি এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘শিকার’ করছেন।

গতকাল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মার্কিনিদের একটি এফ-১৫-ই এবং একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমান ভূপাতিত করে। এফ-১৫ ইরানের ভেতর বিধ্বস্ত হলেও এ-১০ বিমানটি ইরানি আকাশসীমা থেকে বের হয়ে পারস্য উপসাগরে গিয়ে আছড়ে পড়ে।

তিনি জানিয়েছেন তাদের সেনাদের ‘কৌশল, উন্নত যুদ্ধাস্ত্রের ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনীর মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের যুদ্দবিমান ভূপাতিত করা হয়েছে।

তবে কী ধরনের উদ্ভাবনী আনা হয়েছে সেটি খোলাসা করেননি তিনি।

নতুন কৌশল ও উদ্ভাবনীর কারণে ‘শত্রুরা বিভ্রান্ত ও হতবুদ্ধি’ হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর গতকালই প্রথমবারের মতো ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে।

এদিকে এফ-১৫-ই যুদ্ধবিমানের দুই ক্রুয়ের মধ্যে এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। অপরদিকে এ-১০ বিমানের পাইলট তার বিমানকে ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। যা পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। এ বিমানের পাইলট উপসাগরীয় আরব একটি দেশে চলে যেতে সমর্থ হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে এফ-১৫ এর নিখোঁজ ক্রু এখনো নিখোঁজ আছেন।

সূত্র: সিএনএন