গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ থেকে চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর টনি হেমিং। গুঞ্জন ছিল বনিবনা না হওয়ায় বিসিবি ছাড়েন তিনি। তবে নতুন করে আবারো বাংলাদেশে আসছেন হেমিং। বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।

বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি।
তাছাড়া পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ এই টার্ফ ম্যানেজার।