ঢাকা, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, ডিফেন্স এটার্সি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ জামান।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। এই বিজয় গৌরব এবং গর্বের। আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।