আগামীকাল ১১ জুন ২০২২, শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের (৩য় তলায়) আব্দুস সালাম হলে অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) এর উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সভাপতি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সভাপতিত্ব করবেন সার্জেন্ট (অবঃ) মুহাম্মদ আহসান হাকিম সিএমপি, সভাপতি, কেন্দ্রীয় কমিটি।