ঢাকা, বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ১,২ ও ৩ তারিখের অনুষ্ঠান সূচি

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। রবিবার, সোমবাব, মঙ্গলবার (১,২,৩ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

১) রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি:  আগামীকাল ১ জুন ২০২৫, রবিবার, বিকেল ৩.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব, তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে- মানবিক করিডোর-নিরাপত্তা ঝুঁকিতে উদ্বিগ্ন আমজনতা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য  ।
২) জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম-জিসাফ:  এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামীকাল ১লা জুন ২০২৫ইং, রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে (৩য় তলা) আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
৩) ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী):  এর উদ্যোগে আগামীকাল ০১ জুন ২০২৫, রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট-বাংলাদেশ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
৪)এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ: ২০২৫ সালের কালো আইন বাতিলের দাবিতে ২রা জুন সোমবার সকাল ১১টায় FBCCI এর সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৫) সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ: আগামী ০৩ জুন ২০২৫ রোজ মঙ্গলবার  সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “অবৈধ পুশ-ইন বন্ধ, মানবিক করিডোর ও সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি শীর্ষক নাগরিক সভা” অনুষ্ঠিত হবে।