ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাহিম রাজ্জাক এমপির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন

নাহিম রাজ্জাক এমপির জম্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন জমাদার ও মহাসচিব মো: বাচ্চু বেপারী,জনস্বার্থ  রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল  ইসলাম বুলু ,গোসাইরহাট পৌরসভা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন। শুভেচ্ছা বার্তায়  নেতৃবৃন্দ  নাহিম রাজ্জাক এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায়  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  বলেন, ‘ আজ শরীয়তপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য মাঁটি ও মানুষের নেতা যুব সমাজের অহংকার স্বনির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা উন্নয়নের কারিগর নাহিম রাজ্জাক এমপির আজ ৭ই ফেব্রুয়ারি শুভ জন্মদিন।

তারা আরো বলেন, আধুনিক শরীয়তপুর নির্মাণে জননেতা নাহিম রাজ্জাক এমপির রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোর সাফল্য কামনা করছি।

নাহিম রাজ্জাক এমপির মহোদয়ের জন্মদিনে তারা সকলের কাছে নাহিম রাজ্জাক এমপির জন্য সকলের কাছে দোয়া চান।