শরীয়তপুরে ডামুড্যায় চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে প্রার্থী হওয়ায় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা ছৈয়ালকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৫ টার সময়উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ,শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে,ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত অসভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল,সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদারের যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ডামুড্যা পৌরসভা নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা ছৈয়ালকে বহিষ্কার করা হলো। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে তাকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয় এই চিঠিতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ উজ্জল আকন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার আবু বেপারী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ গোলান্দাজ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।