ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট ওয়াশের মিশন নিয়ে চট্টগ্রামে সাকিবরা

চট্টগ্রাম: হোয়াইট ওয়াশের মিশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রাম এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার (২৩ জানুয়রি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খেলোয়াড়দের বহনকারী বিমান।

বিসিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খেলোয়াড়দের নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু তে নিয়ে আসা হয়।

শুধু স্বাগতিক বাংলাদেশই নয়, শনিবার একই ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজ দলও।

এর আগে ৩ ওয়ানডের দুটিতে জয়লাভ করে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি টেস্টও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।