ঢাকা, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত ২ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে করোনায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ১২টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন নোয়াখালীর বজরার মোহাম্মদ হাবিবুর রহমান ও সিরাজগঞ্জের মাওলানা নুর উদ্দিন। এদের মধ্যে হাবিবুর রহমানকে পোর্ট এলিজাবেথে দাফন করা হয়েছে। নুর উদ্দিনের দাফনের বিষয়ে তথ্য জানা যায়নি।

স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, চলতি মাসের ১৬ ডিসেম্বর একই স্থানে হাবিবুরের ভাগ্নে জুয়েল করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।