ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান স্পিকারের কাছে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷