ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমা‌লোচক‌কে ফুল ও মি‌স্টি পা‌ঠি‌য়ে ভিন্ন ধারার প্রতিবাদ জানা‌লেন মা‌হি বি চে‌ৗধুরী এম‌পি

শ্রীনগর প্রতি‌নি‌ধিঃ মু‌ন্সিগন্জ ১ আস‌নের এম‌পি মা‌হি বি চৌধুরী সমা‌লোচক কে ফুল ও মি‌স্টি পা‌ঠি‌য়ে ভিন্ন ধারার প্রতিবাদ জা‌নি‌য়ে রাজনী‌তি‌তে নতুন নজীর স্হাপন ক‌রে‌ছেন। ১৯ ডি‌সেম্বর বিকল্প ধারার য‌ুব সংগঠন বিকল্প যুবধারার পক্ষ থে‌কে শ্রীনগর উপ‌জেলা যুবধারার আহবায়ক, মোঃ আ‌নোয়ার হো‌সেন, সদস‌্য স‌চিব নুর হো‌সেন সুমন, না‌জির হো‌সেন চন্চল, মোঃ শামীম আহ‌মেদ, শামীম হো‌সেন বিপ্লব, শহীদ দেওয়ান, রিয়াজুল ইসলাম বিদুৎ, শামীম হাওলাদার, রু‌বেল হো‌সেন, মে‌হে‌দি হাসান উজ্জলসহ অনান‌্য নেতৃবৃন্দ এ উপহার সামগ্রী পৌ‌ছে দেন। জানা যায়,গত ১৮ ডি‌সেম্বর কুকু‌টিয়া ইউ‌নিয়‌ন আ‌য়ো‌জিত সিন্দুর‌দি গ্রা‌মে ওয়ার্ড সভায়, ব‌্যবসায়ী আব‌ুল কালাম আজাদ এম‌পির বিরু‌দ্ধে মিথ‌্যাচার ক‌রেন। তি‌নি সভাস্হ‌লে ব‌লেন, কুকু‌টিয়ার হুগলাগাও স্কু‌লের ভবন নির্মা‌ণের কাজ‌টি এম‌পি তার নিজ এলাকায় নি‌য়ে যান। শেখ হা‌সিনা তা‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছে তাই তার নির্বাচন ক‌রে‌ছি। নির্বাচ‌নি‌ ফা‌ন্ডে আ‌মি বি‌ভিন্ন জন হ‌তে নি‌য়ে ১০ লক্ষ টাকা দি‌য়ে‌ছি,আ‌মিন মোহাম্মদ গুপ হ‌তে ২৫ লাখ টাকা এ‌নে দি‌য়ে‌ছি। সভায় উপ‌স্হিত জনসাধারনের উ‌দ্দে‌শ্যে কালাম ব‌লেন,আমা‌দের সা‌থেই য‌দি এমন ক‌রে, তাহ‌লে ভে‌বে দেখুন, আপনা‌দের সা‌থে কি কর‌তে পা‌রেন? বক্তব‌্য টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌লে এম‌পি ম‌হোদ‌য়ের দৃ‌ষ্টি গোচর হয়। এম‌পির নি‌র্দেশে বিকল্প যুবধারার নেতা কর্মীর‌া আবুল কালাম আজা‌দের বা‌ড়ি‌তে ফুল ও মি‌স্টি পৌ‌ছে দি‌য়ে এ ভিন্ন ধারার প্রতিবাদ জানান। এ ব‌্যপা‌রে বিকল্প যুবধারা উপ‌জেলা সদস‌্য স‌চিব, মোঃ নুর হো‌সেন সুমন ব‌লেন, আবুল কালাম আজাদ কে এম‌পি ম‌হোদয় চি‌নেন না,তার কথা সত‌্য নয়। সে মিথ‌্যা প্রোপাগান্ডা ছড়া‌চ্ছে। আহবায়ক, মোঃ আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, বিকল্প ধারা ভিন্ন ধারার রাজনী‌তি‌তে বিশ্বাসী, এম‌পি ম‌হোদ‌য়ের নি‌র্দেশে আমরা আবুল কালাম আজা‌দের বা‌ড়ি‌তে মি‌স্টি ও ফুল নি‌য়ে হা‌জির হই, তা‌কে না পে‌য়ে তার ভাই আবুল কা‌শে‌মের নিকট উপহার সামগ্রী দি‌য়ে প্রতিবাদ জানাই।