পাঞ্জাবী সংগীতশিল্পী রোহান প্রীত সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্প নেহা কাক্কার! আগামী ২৪ অক্টোবর দিল্লিতে সম্পন্ন হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। সম্প্রতি বলিউডে এমনটাই গুঞ্জন শোনা গিয়েছিলো।
কিন্তু বিয়ের বিষয়টি নিয়ে সেসময় নেহা-রোহানপ্রীত কোনো মন্তব্য না করলেও, নেহার সাবেক প্রেমিক ও বলিউড অভিনেতা হিমাংশু কোহলি বলেছিলেন, নেহার সম্পর্কের কথা তিনি কিছুই জানতেন না। প্রাক্তন প্রেমিকার বিয়ে যদি ঠিক হয়ে গিয়ে থাকতে তাহলে তো ভালোই।
এদিকে, বিয়ের বিষয়ে কোনো কিছু না বললেও প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছেন নেহা-রোহানপ্রীত। সোশ্যাল মিডিয়া নিজেদের একসঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন দু’জনেই। যার ক্যাপশেনে নেহা লিখেছেন- ‘তুমি আমার।’ আর রোহানপ্রীত লিখেছেন- ‘দেখুন আমার জীবনকে।’