ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে খোকন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের পশ্চিমপাড়ার আরজু মিয়ার ছেলে।   স্থানীয়রা জানান, সন্ধ্যায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় খোকন। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরটি থেকে ভাসমান অবস্থায় খোকনের মরদেহ উদ্ধার করা হয়।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।