ঢাকা, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার

হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

শুক্রবার সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জুবায়ের নামে হেফাজতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।’

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি ছাড়াও মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেপ্তার করা হলো।