ঢাকা, বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতলুব আহমাদের সহধর্মিণীর মৃত্যুতে -বুলুর শোক

নিজস্ব প্রতিবেদক:  এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সহধর্মিণী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (BWCCI) প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ আজ ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। সেলিমা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু বলেন মহান আল্লাহ তাআলা তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার ধৈর্য ও তাওফিক দান করুন। আমিন